নীলফামারী জেলা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার।
সুমন রায়
সৈয়দপুর, প্রতিনিধি
নীলফামারীর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ এনামুল হক (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন (ডিবি) পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানাধীন খালিশা পাশারীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি চৌকস আভিযানিক দল। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ সোহারাব হোসেন।
পুলিশ জানায়, বিধি মোতাবেক তল্লাশি চালিয়ে এনামুল হকের হেফাজত থেকে ৩০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
নীলফামারীর পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবিএম ফয়জুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।