নীলফামারী (ডিবি) পুলিশের অভিযানে ৩৫ হাজার সৌদি রিয়াল মূল্যমানের কথিত ৭০টি জাল নোট উদ্ধার।
সুমন রায়
সৈয়দপুর,প্রতিনিধি
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে সৌদি আরবের কথিত ৫০০ রিয়াল মূল্যমানের ৭০টি জাল নোট উদ্ধার করেছে (ডিবি) পুলিশ। উদ্ধারকৃত নোটগুলোর মোট মূল্য ৩৫ হাজার রিয়াল।
পুলিশ জানায়, নীলফামারী সদর থানার মামলা নং-৩৪ (তারিখ: ২৩ এপ্রিল ২০২৬) এর রিমান্ডপ্রাপ্ত আসামি মোঃ নুরুজ্জামান ওরফে নুরজামাল (৪৫) জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করেন যে, প্রতারণার কাজে ব্যবহৃত বিদেশি মুদ্রাসদৃশ নোটগুলো তার নিজ বাড়িতে রাখা হয়।
গত ২৯ জুলাই ২০২৬ তারিখে পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল নুরজামালের বাড়িতে অভিযান চালায়। অভিযানে সৌদি আরবের কথিত ৫০০ রিয়াল মূল্যমানের ৭০টি জাল নোট উদ্ধার করে।
এ সংক্রান্তে নীলফামারী সদর থানার মামলা নং-৪৯, তারিখ-৩০/০৭/২০২৬ খ্রিঃ, জিআর নং-৩০১/২০২৬, ধারা- THE SPECIAL POWER ACT 1974 এর 25-A তৎসহ ৪৮৯-খ/৪৮৯-গ রুজু করা হইয়াছে।