ইউসুফ আলী, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও জনসংযোগ অব্যাহত রেখেছেন চেয়ারম্যান পদপ্রার্থী, আটমূল ইউনিয়ন যুবদলের সভাপতি খোরশেদ আলম কাজল।
এরই ধারাবাহিকতায় তিনি আটমূল ইউনিয়নের পূর্বপাড়া জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন।
খোরশেদ আলম কাজল বলেন, আমি নেতা হতে নয়, আপনাদের সেবক হতে চাই। মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার পথচলার সবচেয়ে বড় শক্তি। জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আটমূল ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। এলাকার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং একটি সুন্দর, আধুনিক ও বাসযোগ্য ইউনিয়ন গড়ে তোলাই হবে তাঁর মূল লক্ষ্য।
এ সময় তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন। পাশাপাশি আগামী দিনের পথচলায় এলাকাবাসীকে পাশে থাকার আহ্বান জানান।
স্থানীয়দের সঙ্গে তাঁর এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কে ঘিরে এলাকায় নির্বাচনী আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।