নেত্রকোনায় জামায়াতের স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ
নেত্রকোনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আয়োজনে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় মাস্টার ট্রেইনার হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুবুর রশিদ ফরাজি।
প্রশিক্ষণ সেশনে স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়, সাংগঠনিক প্রস্তুতি এবং নির্বাচনী কার্যক্রম পরিচালনার বিষয়ে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। কর্মশালার মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের দক্ষতা ও প্রস্তুতি আরও সুসংগঠিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, অ্যাডভোকেট মাহবুবুর রশিদ ফরাজি ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।