পটিয়া, চট্টগ্রাম:
চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরুল চৌধুরী পাড়ায় মুরতাদ আখ্যা দিয়ে বাড়িতে ঢুকে এক বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের হয়েছে।
মামলার তথ্য: পটিয়া থানার মামলা নং- ২৩, তারিখ: ১৪-১১-২০২৬, ধারা- ৩০২/৩৪ দণ্ডবিধি। বাদী: আয়শা আক্তার (৩৮), পিতা: জাহাঙ্গীর আলম।
এজাহার সূত্রে জানা যায়,
বাঁশখালীর বাসিন্দা আসামি মফিজ উদ্দিন (৩৬) সহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন গত ১১-১১-২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬:১৫ মিনিটে দা, ছুরি,লোহার রড নিয়ে বাদীর বাবা জাহাঙ্গীর সওদাগরের বাড়িতে হামলা চালায়।
বাদীর অভিযোগ,আসামিরা দীর্ঘদিন ধরে তার ফ্রান্স প্রবাসী ভাই এমডি হাসানকে 'মুরতাদ ও ইসলাম বিদ্বেষী' বলে প্রচার করে পরিবারকে এলাকা ছাড়া করার হুমকি দিয়ে আসছিল।ঘটনার দিন তারা উচ্চস্বরে চিৎকার করে মা ও ভাইকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেয়। প্রতিবাদ করলে আসামিরা ঘরের দরজা-জানালা ভাঙচুর শুরু করে।
এসময় মা ও ছোট ভাই ঘর থেকে বেরিয়ে আলোচনার চেষ্টা করলে আসামিরা তাদের উপর চড়াও হয়।১নং আসামি মফিজ উদ্দিন তার হাতে থাকা লোহার রড দিয়ে বাদীর মা ভিকটিম রুবি আক্তার (৬০) এর মাথার ডান পাশে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে বাঁচাতে গেলে ছোট ভাই সাজ্জাদ হোসেনও গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত রুবি আক্তারকে প্রথমে পটিয়া মেডিক্যালে ও পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যায়। ঘটনার দুই দিন পর রাত ৩ঘঠিকার সময় চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।তারা অভিযুক্ত উগ্র মৌলবাদী ও সন্ত্রাসী প্রকৃতির আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
পুলিশ জানিয়েছে,মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।