পটিয়ার খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
মো: আমজাদ হোসেন
পটিয়া উপজেলা প্রতিনিধি (চট্টগ্রাম) :
চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৭ নম্বর খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় উপকারভোগীদের তথ্য সংগ্রহ শুরু হচ্ছে। আজ সোমবার (২৩ নভেম্বর) থেকে ইউনিয়নের নির্ধারিত ছয়টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে এ তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম শুরু হচ্ছে।
প্রথম পর্যায়ে খরনা ইউনিয়নের ১, ২, ৪, ৬, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে তথ্য সংগ্রহ করা হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীরা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।
এ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দাদের সঠিক তথ্য প্রদান এবং তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
অন্যদিকে, ইউনিয়নের অবশিষ্ট ৩, ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে তথ্য সংগ্রহ কার্যক্রম কবে শুরু হবে, তা পরবর্তীতে জানানো হবে।
ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের এ উদ্যোগকে ঘিরে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে কার্যক্রমের প্রস্তুতি শুরু হয়েছে।