পত্নীতলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০০ (দুইশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার এবং ০১ জন মাদক ব্যবসায়ী আটক।
মোঃ আনোয়ার হোসেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার প্রতিনিধিঃ
ইং ২০/০৭/২০২৬ তারিখ সন্ধ্যায় পত্নীতলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানকালে পত্নীতলা থানাধীন বাকরইল বাজারে আসামী মোঃ মাহফুজুর রহমান (৩০), পিতা- আবু বক্কর সিদ্দিক, সাং- চকসহবত, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ কে গ্রেফতার করে তার হেফাজত হতে ২০০ (দুইশত) পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট (অবৈধ মাদকদ্রব্য) উদ্ধার করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা হয়েছে।