পত্নীতলা থানা পুলিশের ১২ লিটার চোলাইমদ ও ৩০ লিটার চোলাইমদ তৈরির উপকরণ সহ একজন পুরুষ এবং একজন নারী মাদক ব্যবসায়ী আটক।
মোঃ আনোয়ার হোসেন
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা প্রতিনিধিঃ
ইং ১৭/০৭/২০২৬ তারিখ বিকালে পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে পত্নীতলা থানার হাসেনবেগপুর গ্রামে গ্রেফতারকৃত আসামি ১। বত্তিশ চন্দ্র ওরফে সুমন (২৮), পিতা- বিষ্ণুপদ, ২। দীপ্তি (৩৭), স্বামী- বিদাশুতের দ্বয়কে তাদের নিজ বাড়িতে আটক করে তাদের হেফাজত হতে ১২ (বারো) লিটার চোলাইমদ এবং ৩০ (ত্রিশ) লিটার চোলাইমদ তৈরির উপকরণ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উক্ত ঘটনায় আসামীদ্বয়ের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের হয়েছে।
এই মদ দেশীয় তৈরি বাংলা মদ নামে পরিচিতি আছে। এই মদ সেবনকারীদের পরিবারে অশান্তি বিরাজ করে। যারা এই মদ তৈরী করে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সকলের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।