মোঃইকবাল হোসেন শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:
পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।প্রধান অতিথী উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। আজ ২৬আগস্ট, ২০২৬ (বুধবার) বিকেল ৩টায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার,সাধারণ প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,পলাশ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক নূরে-আলম রনি, মোঃ মামুন মোড়ল, পলাশ উপজেলা শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়া, যুবদলের সভাপতি এড. এম এ বাছেদ, সাধারণ সম্পাদক মাসুদ খান, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌর যুবদলের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা করেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষ অংশ নেন।