প্রতাপপুর চৌরাস্তা বাজারে মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি অধ্যাপক মোক্তার আলী*
_বাবলু হাসান কেশবপুর প্রতিনিধি_
কেশবপুর উপজেলার ৩নং মজিদপুর ইউনিয়নের প্রতাপপুর চৌরাস্তা বাজারে সাধারণ মানুষের সাথে গণমুখী শুভেচ্ছা বিনিময় করেছেন যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী।
শুক্রবার বিকালে তিনি বাজারে গিয়ে ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি এলাকার খোঁজ-খবর নেন এবং সকলকে জনমুখী শুভেচ্ছা জানান।
অধ্যাপক মোক্তার আলী বলেন, “মানুষের পাশে থেকে, মানুষের কথা শুনেই উন্নয়ন করতে চাই। ৩নং মজিদপুর ইউনিয়নসহ কেশবপুরের প্রতিটি গ্রামের রাস্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নত করার কাজ চলমান আছে।”
শুভেচ্ছা বিনিময়ের সময় স্থানীয় বাজার কমিটির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।