প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা
মোঃ আনোয়ার পারভেজ
কুমিল্লা জেলা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-মাধাইয়া অংশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে ফেনী সফরে যান। তাঁর সফর উপলক্ষে চান্দিনা থেকে সাবেক সংসদ সদস্য ড. রেদোয়ান আহমেদের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও চান্দিনা পৌরসভা থেকে সম্ভাব্য মেয়র প্রার্থী মোফাজ্জল হোসেন বশিরের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মহাসড়কের পাশে অবস্থান নেন। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এ সময় ড. রেদোয়ান আহমেদের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়।
নেতাকর্মীরা মহাসড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ড. রেদোয়ান আহমেদের নামে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁরা প্রধানমন্ত্রীর ফেনী সফরকে কেন্দ্র করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী কাজী শাখাওয়াত হোসেন, কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, চান্দিনা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শরিফুজ্জামান শরিফ, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মঞ্জুর আলম, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার পারভেজ শিমুল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. নাঈমুল ইসলাম তন্ময়, অধ্যক্ষ আবু তাহের, অধ্যাপক গিয়াস উদ্দীন ভূঁইয়া, চান্দিনা উপজেলা ছাত্রদলের সাবেক নেতা মো. পিযাল, চান্দিনা পৌর যুবদল নেতা মোবারক হোসেন মোবা ও মো. সাজ্জাদ হোসেন।
এ ছাড়া চান্দিনা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ১ অক্টোবর ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেন। তাঁর সফরে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন, বৃক্ষরোপণ এবং অন্যান্য কর্মসূচি ছিল।