মো: শাহীন হাওলাদার স্টাফ রিপোর্টার
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের তারার মেলা স্কুলে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন আকস্মিক দুর্ঘটনা ও দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে এ প্রশিক্ষণ মহড়ার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে করণীয়, নিরাপদে স্থান ত্যাগ, আগুন নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা ও দুর্যোগের সময় নিজেদের সুরক্ষা নিশ্চিত করার কৌশল হাতে-কলমে শেখানো হয়।
এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জন করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের মধ্যে দুর্যোগ মোকাবিলা বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সহায়ক ভূমিকা রাখবে।