ফরিদপুরে উদ্যোক্তা পেঁয়াজ চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত
মো: শাহীন হাওলাদার
স্টাফ রিপোর্টার
ফরিদপুরে পেঁয়াজ চাষের আধুনিক প্রযুক্তি, উন্নত চাষাবাদ পদ্ধতি এবং কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘উদ্যোক্তা পেঁয়াজ চাষি প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে কৃষক সেবা কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করে সেঞ্চুরি এগ্রো লিমিটেড (Century Agro Limited)।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল, ফরিদপুর।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ কে জে এম আব্দুল আউয়াল, প্রাক্তন পরিচালক, হর্টিকালচার উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), খামারবাড়ি, ঢাকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ শাহাদুজ্জামান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর। অনুষ্ঠানটি পরিচালনা করেন আনিসুর রহমান আনিস। ফরিদপুর জেলার অফিসার
প্রশিক্ষণে পেঁয়াজ চাষের আধুনিক পদ্ধতি, উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষি উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আয়োজনে: সেঞ্চুরি এগ্রো লিমিটেড (Century Agro Limited)।
স্থান: কৃষক সেবা কেন্দ্র, কানাইপুর, ফরিদপুর সদর।
তারিখ: ২৯ অক্টোবর ২০২৬।