ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন
মো: শাহীন হাওলাদার
স্টাফ রিপোর্টার
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার রাজবাড়ী রাস্তার মোড়ে জেলা পরিষদের নবনির্মিত মার্কেটের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মার্কেটটির উদ্বোধন করা হয়।
জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিক মিতুল, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান রঞ্জনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নবনির্মিত এ মার্কেটটি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফরিদপুর সদর উপজেলার সার্বিক উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, দেশে নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড সৃষ্টির যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে।
এর আগে অতিথিরা ফিতা কেটে এবং ভিত্তিপ্রস্তর উন্মোচনের মাধ্যমে নবনির্মিত মার্কেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।