ফুটবল খেলার সংঘর্ষে আহত ১০, উত্তেজনা ছাড়ালো রেফারির লাল কার্ডে
নৃপেন হালদার, উপজেলা প্রতিনিধি, (কোটালীপাড়া, গোপালগঞ্জ)
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ফুটবল খেলা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ঘটেছে,যাতে অত্যন্ত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ রবিবার বিকালে উপজেলার মান্দ্রা গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন মেকাইল ইসলাম (২৫), রিয়াদ শেখ (১৮),জিহাদ তালুকদার (১৮),দিনু ইসলাম (১৭),আরমান শেখ (১৯),রিয়াজ শেখ (২৫),কাউসার তাজ (৪০),সাদেক মোল্লা (২৩),রিফাত তাজ (১৫)।গুরুতর আহত মেকাইল ইসলাম ও রিফাত তাজকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মান্দ্রা ও রাধাগঞ্জ গ্রামের যুবকরা ২৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। আজ চৌরখুলি ফুটবল একাদশ ও উত্তরপাড়া ফুটবল একাদশের মধ্যে সেমিফাইনাল খেলা চলছিল।খেলার এক পর্যায়ে উত্তরপাড়া একাদশের এক খেলোয়াড় কে রেফারি লাল কার্ড দেখান। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে ও সংঘর্ষের ঘটনা ঘটে। উত্তরপাড়া একাদশের সমর্থক আমিনুল ইসলাম অভিযোগ করেন, চৌরখুলি একাদশের এক খেলোয়াড় তাদের দলের একজনকে ঘুসি ও লাথি মারেন। এর প্রতিবাদ করলে কমিটির লোকজন তাদের উপর হামলা চালান,ফলে অত্যন্ত ১০ জন আহত হন। পরবর্তীতে কমিটির লোকজন সিদ্ধান্ত নিয়ে খেলা চালিয়ে যান।