ফুলবাড়িয়ায় মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত; মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়
মো :জহিরুল ইসলাম
ভ্রাম্যমাণ প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৮ নং রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের সামনে এক মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চৌধুরী মুক্তার সভাপতিত্বে এই সভার আয়োজন করা হয়। জনগণকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে এবং এলাকাকে মাদক মুক্ত করার লক্ষ্যে এই বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ৮ নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের জামায়াতে ইসলামীর নেতা ইউসুফ মাওলানা, বিএনপি নেতা আলহাজ্ব আজহার এবং খুরশেদ আলমসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা বলেন, "মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এই মাদক।" তিনি আরও যোগ করেন, মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। প্রথমে তাদের বোঝানো হবে এবং তারা যদি ভালো না হয়, তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে রাঙ্গামাটিয়াবাসী এখন থেকে একযোগে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।