মোঃ মহিদুল ইসলাম সোনাতলা উপজেলা বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সোনাতলা উপজেলার তেলিহাড়া গ্রামে পূর্বের পারিবারিক দ্বন্দ্বের জেরে হামলা, মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।এ ঘটনায় ভুক্তভোগী মো. আমিরুল ইসলাম (২৬) সোনাতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ জুন ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টা দিকে তেলিহাড়া পুরাতন বাজার এলাকায় পূর্বের পারিবারিক বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।লিখিত অভিযোগে বাদী মো. আমিরুল ইসলাম, পিতা- মো. জেনার আলী, সাং- তেলিহাড়া পূর্বপাড়া, উপজেলা- সোনাতলা, জেলা- বগুড়া দাবি করেন, অভিযুক্তরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে তার ও তার বড় ভাইয়ের ওপর হামলা চালায়। এতে তারা আহত হন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার সময় তার কাছে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং অভিযুক্তরা প্রাণনাশের হুমকিও দেন।অভিযোগে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে,মো. নিশান (২৫), মো. সাকিব (২৪), মো. সাকিন ইসলাম (২৮), মো. টিটন মিয়া (৩৫), মো. সুমন মিয়া (২৬), মো. আজাদুল (৪০), মো. মনির (৩৫)-সহ আরও কয়েকজনকে।ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে চিকিৎসা গ্রহণ শেষে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে সোনাতলা থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।