বাঁশখালীতে গ্রামীণ ব্যাংকের বৈলছড়ী শাখায় আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শন করলেন (ওসি) ও ইব্রাহিম খলিল
মো: আমজাদ হোসেন
পটিয়া প্রতিনিধি (চট্টগ্রাম):
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল রাতে বৈলছড়ী শাখায় নাশকতার উদ্দেশ্যে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে স্থানীয় একটি পক্ষের দাবি।
ঘটনার খবর পেয়ে বৈলছড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিলের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হকসহ থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় ইব্রাহিম খলিল বলেন, বৈলছড়ী ইউনিয়নে যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে তাঁরা সচেষ্ট রয়েছেন। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় এখন পর্যন্ত কারও সম্পৃক্ততা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।