বাংলাদেশ প্রেসক্লাব কালিয়াকৈর উপজেলা শাখার দিবার্ষিক সম্মেলন এবং নতুন কমিটি গঠন ২০২৬।
মোঃ নাজমুল আলম উপজেলা প্রতিনিধি কালিয়াকৈর গাজীপুর। ০৭/০৯/২০২৬ইং
দেশব্যাপী ৭শত শাখা কমিটি নিয়ে গঠিত সর্বস্তরের সাংবাদিক সংগঠন "বাংলাদেশ প্রেসক্লাব"এর কালিয়াকৈর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৭/০৯/২০২৬ খ্রিস্টাব্দ সোমবার বেলা ১১টায় গাজীপুরের কালিয়াকৈরের বাইপাস এলাকার তৃপ্তি হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।বাংলাদেশ প্রেসক্লাব কালিয়াকৈর উপজেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা ভূমি সহকারী ম্যাজিস্ট্রেট জনাবা শামসুন্নাহার (শিলা)। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।
বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলা শাখার সভাপতি মেজবাহ উদ্দিন সরকার_এর প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সভাপতি মোঃ ইয়াসিন গাজী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব কালিয়াকৈর শাখার সভাপতি মোঃ নাজিম উদ্দিন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, এবং এবং বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খন্দকার ও গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ আঃ বারী।
বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত এই সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে নতুন কমিটির সভাপতি হিসেবে ঘোষণা করা হয় জনাব মোঃ নাজিম উদ্দীন এবং সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়, পলাশ পাল, সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা মোঃ ফরহাদ খান।
কমিটিতে মোট ১৯ সদস্য বিশিষ্ট্য নতুন কমিটি ঘোষণা করা হয় এবং সকলকে ফুল দিয়ে বরণ করা হয়।
এই নতুন কমিটি ধারা বাংলাদেশ প্রেসক্লাব কালিয়াকৈর উপজেলা শাখার সাংবাদিকদের একতাবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়। এবং দুপুরের খাবারের আয়োজন করা হয়।