বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের”
রিপন সরকার বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের এই স্লোগান দিয়ে আলোচনা শুরু করলেন বাঞ্ছারামপুরের এমপি ও মাননীয় প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাঞ্ছারামপুর মাওলাগঞ্জ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল এমরান খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুরের প্রধান সমন্বয়ক শামীম শিবলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি এবং বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিন।শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের মধ্যে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সোবহানিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রুহুল আমিন আব্দুল্লাহ, বাঞ্ছারামপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ এবং এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমানসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের”। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানিয়ে তিনি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত ও সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস।