বাঞ্ছারামপুর খাল্লা গ্রামে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত"
রিপন সরকার
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
"ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদককে সামাজিক ব্যাধি চিহ্নিত করে যুবসমাজকে রক্ষায় এবং মাদকমুক্ত সমাজ ও পরিবার গড়ার লক্ষ্যে এক বিশাল মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুব সমাজ ও খাল্লা গ্রামের সর্বস্তরের জনগণের যৌথ উদ্যোগে উপজেলার খাল্লা বাজারের বালুর মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।"
"প্রফেসর এ. কে. এম রুহুল আমিন কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার ওসি (তদন্ত) আবু সাইদ এবং দরিকান্দি ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আমিরুল মোমেন উপস্থিত ছিলেন।"
"অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা ও পরিচালনা করেন শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ইলিয়াস মাষ্টার এবং বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মাষ্টার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন আনিসুল হক বাবু।"
"সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা মাদক ও চুরির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। বক্তাদের মধ্যে রিপন হাসান বলেন, "গ্রামকে ভালো রাখা এবং পূর্ণাঙ্গ মাদকমুক্ত করার জন্য আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও খাল্লা গ্রামকে মাদকমুক্ত করবো।"
"সমাবেশে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আমিরুল মোমেন আলমগীর, সাইফুর রহমান সজীব, মোহাম্মদ শহিদুল্লাহ, হাসানুল হক বকুল, মাসুদুর রহমান, রশিদ চৌধুরী, আমিরুল মোমেন মাষ্টার, মোহাম্মদ কামরুল হাসান ছেন্টু মাষ্টার, রিপন হাসান,মোহাম্মদ বিল্লাল হোসেন, মোহাম্মদ নাজমুল হাসান পাইলট, মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ আলী আজাদ, মোহাম্মদ মাইনুদ্দিন, মোহাম্মদ আবদুল মোমেন (ব্যাংকার), মোহাম্মদ খায়রুল আমিন পাভেল, দরিকান্দি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ মিটন (মিঠুন) চৌধুরী, মোহাম্মদ আজিজুল ইসলাম, মোহাম্মদ হিমেল ভূঁইয়া, মোহাম্মদ মনিরুল ইসলাম (মনির হোসেন), মোহাম্মদ মামুন খন্দকার, রাজিব আলম, মোহাম্মদ রিদয় মিয়া ও মোহাম্মদ আলমগীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।"
"সমাবেশে বক্তারা যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।"
ছবি সংযুক্ত
১১/১০/২০২৬
০১৭১৪২১৯৮৭৫