মোহাম্মদ নাসির মিয়া,বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীন কমিউনিটি ক্লিনিকগুলোতে কর্মরত সিএইচসিপিদের নিয়ে উপজেলা এসোসিয়েশনের ২০ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯টায় উপজেলা কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।সভায় নবগঠিত কমিটিতে মো. ছানোয়ার হোসেনকে সভাপতি এবং মো. আসাদ মাহমুদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:– সিনিয়র সহ-সভাপতি মো. ফাত্তাউল ইসলাম, সহ-সভাপতি মো. নাফিউর রহমান, সিনিয়র সাধারণ সম্পাদক মো. নাছিমুজ্জামান খান,সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হাসান, দপ্তর সম্পাদক মো. বিপ্লব মিয়া, কোষাধ্যক্ষ মো. মোতালেব মিয়া, প্রচার সম্পাদক মো. দেওয়ান সুমন, মহিলা বিষয়ক সম্পাদিকা ফাহমিদা আক্তার। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. সাব্বির হোসেন, রুয়েদা আক্তার, মলি আক্তার, আরমিন নাহার, রেবেকা আক্তার, তাহমিনা আক্তার, মুক্তারানী সরকার, সুফিয়া আক্তার, হিমা আক্তার ও মুন্নি আক্তার।এসোসিয়শনের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। এতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ। উপদেষ্টা হিসেবে আরও রয়েছেন বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নাহিদ খান এবং স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) পরিমল দাস।নবগঠিত এই কমিটি বাসাইল উপজেলায় কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসেবা কর্মীদের পেশাগত মানোন্নয়ন, অধিকার আদায় ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমকে আরও বেশি গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।