বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মোঃশরিফ উদ্দিন মোল্লা জেলা প্রতিনিধি লালমনিরহাট
আজ বিকেল ৪টা৩০ মিনিটে রোজ শনিবার লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেওয়ানী এলাকায় বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের সংযোগের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন আলম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আলম গড্ডিমারী ইউনিয়নের আকবর হোসেনের ছেলে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বিদ্যুৎ সংযোগের কাজের সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন।