নার্গিস আক্তার, ব্রাক্ষণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামে অবৈধ ড্রেজার দিয়ে মাটি ও বালু উত্তোলন ব্যবসাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে তীব্র ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘাতের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রাম এলাকায় ড্রেজার বসিয়ে বালু ও মাটি ব্যবসা পরিচালনা করাকে কেন্দ্র করে স্থানীয় দু'টি প্রভাবশালী পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গতকাল বিকেলে কথাকাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ঘটনাস্তলেই অন্তত ৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের পরিবারের দাবি, ক্ষমতার দাপট দেখিয়ে অন্যায়ভাবে নদী/ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে মাটি কাটার প্রতিবাদ করায় তাদের ওপর ওপর পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “সংঘর্ষের খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সংঘর্ষ এড়াতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।