ইউসুফ আলী, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৪ নং পিরব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
এরই ধারাবাহিকতায় তিনি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জানগ্রাম এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি এলাকার মুরব্বি, তরুণ ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করে তাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
গণসংযোগকালে প্রভাষক শাহাজুল ইসলাম বলেন, তিনি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের প্রসার এবং সাধারণ মানুষের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করতে চান। তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে পিরব ইউনিয়নকে একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা প্রত্যাশার কথা তুলে ধরেন।
গণসংযোগকালে প্রভাষক শাহাজুল ইসলাম বলেন, জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে তিনি সামনের দিনগুলোতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের কাছে পৌঁছাতে চান।
১৩/১১/২০২৬ ইং শুক্রবার