ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা হাতীলেইট বাবুলের বাজার চৌধুরী বাড়ি মোড় মাঠে অনুষ্ঠিত হয়ে গেল ‘বড়বিলা ইকো ট্যুরিজম প্রীতি ফুটবল ম্যাচ ২০২৬’।
প্রতিবেদনে মো : জহিরুল ইসলাম
ভ্রাম্যমান প্রতিনিধি ফুলবাড়িয়া ময়মনসিং
বড়বিলা ইকো ট্যুরিজমের আয়োজনে স্থানীয় মাঠে মুখোমুখি হয় বড়বিলা ইকো ট্যুরিজম বনাম বাবুলের বাজার ব্যবসায়ী মহলের ফুটবল ম্যাচ।
খেলার সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল খালেক সাবেক ইউপি সদস্য হাতিলেইট ২ নং ওয়ার্ড অনুষ্ঠানের উদ্বোধন ও খেলা সূচনা করেন প্রধান অতিথি ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ শহিদুল ইসলাম শহীদ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া উপজেলা যুবদলের সদস্য মেহেদী হাসান খোরশেদ আলম
৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ হেলাল মাত্তাবর, কাজীপাড়া বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আব্দুল খালেক, এবং বাবুলের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডাক্তার হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ উজ্জল আকন্দ
মাঠে খেলা পরিচালনা করেন সুজন রানা এবং পুরো অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা ও উপস্থাপনা করেন মোহাম্মদ ফরিজুল হক।
এ সময় বড়বিলা ইকো ট্যুরিজমের ক্রীড়া সম্পাদক কাজী আব্দুল আলিম ও সুহেল মেকার বলেন, “এলাকাবাসীর সমর্থন ও সহযোগিতা পেলে তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহী রাখতে নিয়মিত খেলাধূলার আয়োজন করবে আমার প্রাণের সংগঠন বড়বিলা ইকো ট্যুরিজম।”
নির্ধারিত সময়ের হাড্ডাহাড্ডি খেলায় বড়বিলা ইকো ট্যুরিজম ১টি গোল করলেও বাবুলের বাজার ব্যবসায়ী মহল ২টি গোল করতে সক্ষম হয়। ফলে ১ গোলের ব্যবধানে জয়ী হয় বাবুলের বাজার ব্যবসায়ী মহল। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার তুলে দেন।