মানবিক সহায়তায় অসহায় মানুষের পাশে—আমাদের অঙ্গীকার।
গাজীপুর সদর উপজেলা প্রতিনিধি মোঃ শাহিন আলম
তিনি আরো বলেন ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, থ্যালাসেমিয়া ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত অসচ্ছল মানুষের চিকিৎসা অনেক সময় পরিবারের জন্য অসহনীয় আর্থিক বোঝা হয়ে দাঁড়ায়। অর্থের অভাবে যেন কোনো মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রম চালু রয়েছে।
আপনার পরিবারের কেউ কিংবা পরিচিত কোনো অসচ্ছল ব্যক্তি এসব জটিল রোগে আক্রান্ত হলে প্রয়োজনীয় কাগজপত্রসহ আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারেন।
আসুন, অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়াই। মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গড়ে তুলি একটি মানবিক সমাজ।
আপনার অধিকার সম্পর্কে জানুন, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করুন এবং যোগ্য ব্যক্তিদের আবেদন করতে উৎসাহিত করুন।
মানুষ মানুষের জন্য—মানবতার সেবাই হোক আমাদের অঙ্গীকার।
ইউনুস আলী নছ মিয়া
সদস্য সচিব
গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল।