মান্দারীতে ৪০ বিশেষজ্ঞ চিকিৎসকের অংশগ্রহণে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
লক্ষ্মীপুর প্রতিনিধি:অহিদুল ইসলাম
মান্দারীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের অংশগ্রহণে বিনামূল্যে চিকিৎসাসেবা ও মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ভাইয়ের উদ্যোগে এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ ৩-এর সার্বিক সহযোগিতায় এ ফ্রি মেডিক্যাল সেবার আয়োজন করা হয়।
স্থান: জিল্লুর রহিম কলেজ, মান্দারী।
ক্যাম্পে বিভিন্ন রোগের বিষয়ে পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন দেশের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের প্রায় ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।