মাদক সহ আটক এক যুবক
মোঃ আনোয়ার হোসেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার প্রতিনিধি
পুলিশ সুপার, নওগাঁ স্যার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১০০ (একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক।
ইং ২৮/০৭/২০২৬ তারিখ রাত ১০:৩০ ঘটিকায় শ্রী মিলন রায় (৩২), পিতা- মৃত রামকমল রায়, সাং- দিবর ধোয়াপাড়া, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ কে পত্নীতলা থানাধীন আগ্রাদ্বিগুন হতে সাপাহার গামী পাকা রাস্তার ভেড়িয়াপাড়া গ্রামস্থ জনৈক আজিবর রহমান এর পান, বিড়ি দোকানের সামনে থেকে আটক করে তার হেফাজত হতে ১০০ (একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা হয়েছে।