মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের বিভিন্ন পদে মনোনয়নপত্র কিনলেন ৭ প্রার্থী
হারাধন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার,
মিরসরাই
উপজেলা প্রেস ক্লাবের আসন্ন দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাতজন প্রার্থী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মনোনয়নপত্র বিক্রয় রেজিস্টার অনুযায়ী, সভাপতি পদে রাজীব মজুমদার, সাধারণ সম্পাদক পদে নাছির উদ্দিন ও ইমাম হোসাইন, অর্থ সম্পাদক পদে জাবেদ হোসাইন, প্রচার সম্পাদক পদে এমদাদুল হক ভূঞা, সাংগঠনিক সম্পাদক পদে কামরুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে অজয় কুমার দাশ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এদিকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সকল প্রার্থীকে সংগঠনের আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশনারদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১ অক্টোবর বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র নির্বাচনী তফসিল অনুযায়ী গ্রহণ করা হবে।