মীরসরাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
হারাধন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার
মীরসরাই :
“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মীরসরাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে এবং এসওএস চিলড্রেন্স ভিলেজ চট্টগ্রামের সহযোগিতায় দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের শিক্ষা ও বিকাশের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।