আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ইকবাল হোসেনের সহধর্মিণী প্রতিভা ইকবাল শান্তি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোররাতে রাজধানীর ইউনাইটেড মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।পরিবার সূত্রে জানা যায়,তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।মৃত্যুকালে তিনি দুই ছেলে,এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।প্রতিভা ইকবাল দীর্ঘদিন রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে সিনিয়র শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করেন।শিক্ষাজীবনে তিনি লৌহজংয়ের ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে,বৃহস্পতিবার বাদ আছর লৌহজং উপজেলার হলদিয়া বাজারের সাহাবা মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করার কথা রয়েছে।প্রতিভা ইকবালের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক,সামাজিক ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।উল্লেখ্য,তাঁর স্বামী ইকবাল হোসেন জাতীয় পার্টির আমলে লৌহজং-টঙ্গীবাড়ী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।তিনি দীর্ঘদিন এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।সাবেক এই সংসদ সদস্য ইকবাল হোসেন ২০১৯ সালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।তাঁর মৃত্যুর কয়েক বছর পর স্ত্রী প্রতিভা ইকবালের ইন্তেকালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।এলাকাবাসী জানান,প্রতিভা ইকবাল ছিলেন শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞ ও পরিচিত মুখ।তাঁর মৃত্যুতে লৌহজংয়ের সামাজিক অঙ্গনেও শোকের আবহ তৈরি হয়েছে।স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।