মেম্বার প্রার্থী হিসেবে ঘোষণা, এলাকাবাসীর কাছে দোয়া কামনা - দুবাই প্রবাসী আবদুল মোনাফ মুন্না।
বেলাল উদ্দিন এম,এ
টেকনাফ প্রতিনিধি :
টেকনাফ উপজেলার সাবাং ইউনিয়নের সংশ্লিষ্ট ৪নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দুবাই প্রবাসী সিকদার পাড়া গ্রামের বাসিন্দা জনাব আবদুল মোনাফ মুন্না
প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তিনি এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে এলাকার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসেবা, জনকল্যাণমূলক কার্যক্রম এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আবদুল মোনাফ মুন্না আরও বলেন, তিনি সব সময় গরিব, অসহায় ও মেহনতি মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। এলাকার যেকোনো সমস্যা, বিশেষ করে জলাবদ্ধতা, নাগরিক সুবিধা ও অন্যান্য জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলেও জানান।
তিনি বলেন, “আমি নির্বাচিত হলে কোনো ধরনের বৈষম্য ছাড়াই এলাকার সকল মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করব। জনগণের সুখ-দুঃখে সব সময় পাশে থাকার চেষ্টা করব।”
এ সময় তিনি এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।