মোজামনগর খেয়াঘাট বেহাল দশা, চরম ভোগান্তিতে সাধারণ জনগণ
খুলনা জেলা, দাকোপ প্রতিনিধি
হাবিবুর শেখ
খুলনা জেলা,দাকোপ উপজেলা ৭ নং তিলডাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মোজামনগর খেয়াঘাটের মেইন সড়ক চরম বেহাল দশার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ চরম ঝুঁকি ভোগান্তি নিয়ে চলাচল করছেন। দীর্ঘদিন ধরে খেয়াঘাটের মেইন সড়ক কোন সংস্কার না হওয়ায় জন সাধারণের যাতায়াত মারাত্মক ব্যাহত হচ্ছে।
জোয়ারের সময় এই রাস্তা দিয়ে চলাচল করা জনসাধারণের জন্য এক প্রকার অগ্নিপরীক্ষা পরিমিত হয়।
তদন্ত সূত্রে জানা যায় , প্রতিদিন এই ঘাট দিয়ে বিভিন্ন পেশার মানুষ পারাপার হয়ে থাকেন এবং সাইকেল, মোটরসাইকেল নিয়ে চলাচল করা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসীর দাবি মোজামনগর খেয়াঘাটের মেইন সড়কটি দ্রুত সংস্কার করা হোক।