রংপুরে চার হত্যাকাণ্ড: দুইজন গ্রেপ্তার, পুলিশের কাছে স্বীকারোক্তি
মোঃ শরীফ উদ্দিন মোল্লা জেলা প্রতিনিধি লালমনিরহাট
রংপুরে আলোচিত চার হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস।
পুলিশের ব্রিফিংয়ে জানানো হয়, রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি দাস ও তাঁর পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় তাদের জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তারদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত ২৩ আগস্ট ২০২৬ তারা গণপতি দাসের বাড়ির দোতলার ছাদে মাদক সেবন করছিলেন। এ সময় বাড়ির মালিক গণপতি দাস তাদের বাধা দিলে প্রথমে তাকে হত্যা করা হয়। পরে তাঁর স্ত্রী কন্যা পুত্র সন্তানসহ পরিবারের ০৪ সদস্যকে হত্যা করা হয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে গ্রেপ্তাররা।
পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডের পর তারা বাসার ফ্রিজ থেকে খেজুর, শসা ও কোমল পানীয় জাতীয় খাবার ও পানীয় গ্রহণ করে এবং গোসল করে। পরে ভোররাতে ফজরের নামাজ শেষে বাড়ির আশপাশে লোকজনের উপস্থিতি কমে গেলে সেখান থেকে পালিয়ে যায় বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা।
ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।