রাজুর পাশে দাঁড়ান,শাস্তি নয় সংশোধনের সুযোগ দিন
খুলনা জেলা, দাকোপ প্রতিনিধি
হাবিবুর শেখ
কিছু জীবন আছে, যাদের গল্প শুনলে চোখ ভিজে আসে, বুকের ভেতর হাহাকার করে ওঠে। যে বয়সেই একটি শিশুর বই খাতা নিয়ে পড়াশোনা,বন্ধুদের সঙ্গে খেলাধুলা আর নিশ্চিন্তে বেড়ে ওঠার কথা,সেই বয়সেই রাজুকে কাঁধে তুলে নিতে হয়েছে জীবনের কঠিন দায়িত্ব। নিজের লেখাপড়া,ছোট ভাইয়ের পড়াশোনা, প্রতিবন্ধী মা বৃদ্ধ নানির ভরণপোষণ সবকিছু সামলাতে গিয়ে প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছে সে।
মানুষ মাত্রই ভুল করতে পারে, বিশেষ করে কৈশোর ও তারুণ্যের সন্ধিক্ষণে থাকা একজন কিশোর।রাজুর একটি ভিডিও কে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, লেখকের ভাষা অনুযায়ী, পরবর্তী সময়ে সে অনুতপ্ত হয়ে ভিডিওটি মুছে দিয়ে ক্ষমা চেয়েছিল। বিষয়টি নিয়ে তাই প্রতিশোধ কিংবা বিদ্বেষ নয়, বরং সততা যাচাই মানবিকতা ও সংশোধনী সুযোগ দেওয়ায় হতে পারে দায়িত্বশীল সমাজে পরিচয়।
একটি ভুলের কারণে একটি সংগ্রামে কিশোরীর ভবিষ্যৎ যেন অন্ধকারে হারিয়ে না যায়। তার স্বপ্ন আছে, বেঁচে থাকার আকাঙ্খা আছে , পরিবারের প্রতি দায়িত্ব আছে। তার পাশে যদি কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়,তাতে সমাজের ক্ষতি নয় বরং একটি পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে। রাজুর সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি নষ্ট করে দেওয়ার বিষয়ে খুব প্রকাশ করেছে লেখক।