রাধাগঞ্জ ইউনিয়নবাসীর দোয়া/আশীর্বাদ ও সমর্থন কামনা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী ছলেমান শেখ
নৃপেন হালদার, কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৫ নং রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও কোটালীপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ছলেমান শেখ ইউনিয়নবাসীর দোয়া/আশীর্বাদ ও সমর্থন কামনা করেছেন।
সম্প্রতি রাধাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, জনগণের সুখ-দুঃখের পাশে থেকে একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে তিনি কাজ করতে চান।
মোঃ ছলেমান শেখ বলেন, রাধাগঞ্জ ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের সহযোগিতা প্রয়োজন। আমি ইউনিয়নবাসীর দোয়া/আশীর্বা, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।
এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।