রৌমারীতে বিজিবি) অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার
সাহের আলী রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:
"মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়"—এই নীতিকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে ৬০ বোতল আসামীবিহীন ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
সোমবার (০৬ জুলাই ২০২৬) ভোর আনুমানিক ৪:৩০টায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ পাথরেরচর বিওপি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার ১০৭৭/এমপি থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাথরেরচর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে জব্দকৃত মদ দেওয়ানগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি জানায়, মহাপরিচালকের ঘোষিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।