লক্ষ্মীপুরে গুলিবর্ষণের অভিযোগ, শাহাজানের বিরুদ্ধে কঠোর বিচার দাবি এলাকাবাসীর
লক্ষ্মীপুর প্রতিনিধি:অহিদুল ইসলাম
লক্ষ্মীপুরে গত ১৭ বছরে বিএনপির নেতা-কর্মীদের গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে শাহাজান মেম্বার ওরফে ‘কিলার শাহাজান’-এর বিরুদ্ধে তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।
অভিযোগকারীদের দাবি, শাহাজান মেম্বারের বিরুদ্ধে চোরাচালান, মাদক ব্যবসা ও অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া গত ৪ তারিখে লক্ষ্মীপুর শহরে নিরীহ মানুষের ওপর গুলিবর্ষণের ঘটনার সঙ্গেও তাঁর সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা এবং দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ আইনানুগ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
লক্ষ্মীপুরবাসীর দাবি—অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, সুষ্ঠু বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
তবে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক অবস্থান জানা যায়নি।