লক্ষ্মীপুরে রাজমহল রেস্টুরেন্টকে ৪ লাখ টাকা জরিমানা
লক্ষ্মীপুর প্রতিনিধি:অহিদুল ইসলাম
লক্ষ্মীপুর পৌর শহরের পোস্ট অফিসের সামনে অবস্থিত রাজমহল রেস্টুরেন্টে অভিযান চালিয়ে পচা-বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে রেস্টুরেন্টে খাবার সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করার বিষয়টি ধরা পড়ে। এ সময় পচা-বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী রাখার অভিযোগে কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান ও জরিমানার বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।
অভিযানে দায়িত্বশীল ভূমিকার জন্য লক্ষ্মীপুর জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব Sumadhu Chakrabarty-কে ধন্যবাদ জানানো হয়েছে।