লোহাগাড়ায় ২হাজার পিস ইয়াবা উদ্ধার,দুইজন আটক।
আরমান হোসেন ফয়সাল
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা
চট্টগ্রামের লোহাগাড়ায় ২হাজার পিস ইয়াবা জব্দ করেছে থানা পুলিশ। এসময় দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।আটককৃতরা হল মামুন (২৬) এবং মিজানুর রহমান(২৮)।
গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয় এলাকায় লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহর নেতৃত্বে এসআই বিপ্লব ও সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে তাদেরকে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানিয়েছেন।