লৌহজংয়ে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান বিনষ্ট ১ কিলোমিটার পাইপ
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে অবৈধভাবে বালু ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।অভিযানে বালু ভরাটে ব্যবহৃত প্রায় এক কিলোমিটার ড্রেজার পাইপ বিনষ্ট করা হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের বাসুদিয়া ও মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:এরফানুর রহমান।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,ওই এলাকায় পাইপের মাধ্যমে অবৈধভাবে বালু ভরাটের অভিযোগ পাওয়া যায়।অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এ সময় বালু ভরাট কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ড্রেজার পাইপের সন্ধান পাওয়া যায়।পরে অভিযান চালিয়ে প্রায় এক কিলোমিটার অবৈধ ড্রেজিং পাইপ বিনষ্ট করা হয়।অভিযানকালে সংশ্লিষ্টদের অবৈধভাবে বালু ভরাট কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য স্থানীয়দের সতর্ক করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:এরফানুর রহমান অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান,সরেজমিনে উপস্থিত হয়ে বালু ভরাটে ব্যবহৃত প্রায় এক কিলোমিটার পাইপ বিনষ্ট করা হয়েছে।অবৈধভাবে বালু ভরাটের কারণে পরিবেশ ও জনস্বার্থে বিরূপ প্রভাব পড়তে পারে বলে জানান তিনি।এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানকালে স্থানীয়দের মধ্যে প্রশাসনের এ উদ্যোগ নিয়ে সচেতনতা তৈরি হয়।স্থানীয় জনসাধারণকে অবৈধ বালু ভরাট কার্যক্রমে সহযোগিতা না করার আহ্বান জানানো হয়েছে।একই সঙ্গে সরকারি নির্দেশনা মেনে বালু ভরাটের কার্যক্রম পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।উপজেলা প্রশাসন জানিয়েছে,জনস্বার্থে অবৈধ ড্রেজিং ও বালু ভরাটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।অবৈধ ড্রেজার ও পাইপ ব্যবহার করে বালু ভরাটের অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে স্থানীয় প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।