লৌহজংয়ে ইউএনওর সঙ্গে মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের লৌহজং ইউনিটের সৌজন্য সাক্ষাৎ
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের লৌহজং উপজেলা ইউনিটের নেতৃবৃন্দ সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সময় সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ইউএনও ফারজানা ববি মিতুকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।সাক্ষাৎকালে উপজেলার সার্বিক উন্নয়ন,জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়,স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।পাশাপাশি লৌহজংয়ের উন্নয়ন কর্মকাণ্ড,জনদুর্ভোগ ও সাধারণ মানুষের প্রত্যাশার চিত্র গণমাধ্যমে তুলে ধরার বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।
এ সময় ইউএনও ফারজানা ববি মিতু সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।তিনি বলেন,উপজেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।সরকারি উন্নয়ন কার্যক্রম,জনসেবামূলক উদ্যোগ ও জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।অন্যদিকে সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার সমস্যা,সম্ভাবনা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।তাঁরা বলেন,সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয় বরং জনস্বার্থ রক্ষা,জনসচেতনতা সৃষ্টি ও সমাজের ইতিবাচক পরিবর্তনেও গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা ইউনিটের প্রধান (অস্থায়ী) মো:মিজানুর রহমান ঝিলু, সদস্য সচিব শেখ মো:সোহেল রানা,সদস্য মো:তাজুল ইসলাম রাকিব,আবু বকর সিদ্দিক খান,মো:শরীফ হোসেন,এমএ রাজ্জাক সুমন ও মো:কাউসার শেখ সৌজন্য সাক্ষাৎটি পারস্পরিক শ্রদ্ধা,সৌহার্দ্য ও সহযোগিতার আশাবাদের মধ্য দিয়ে শেষ হয়।