লৌহজংয়ে গাঁজা সেবনের সময় দুইজন গ্রেপ্তার এক মাসের কারাদণ্ড
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সেবনের সময় দুইজনকে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গাওদিয়া ইউনিয়নের শামুরবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।লৌহজং থানা পুলিশ সূত্রে জানা গেছে,থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো:মেনহাজুল আলম,পিপিএমের দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।অভিযানে নেতৃত্ব দেন লৌহজং থানার এসআই আজাদুর রহমান।এ সময় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা সেবনরত অবস্থায় দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-লৌহজং উপজেলার ওস্তাকারবাড়ি এলাকার মোকলেছ সরদারের ছেলে বাবু সরদার (৩৫)।অপরজন একই উপজেলার হাড়িদিয়া এলাকার আব্দুর রহমান সরদারের ছেলে মো:মামুন সরদার (৪৮)।পুলিশ জানায়,শামুরবাড়ী এলাকায় অভিযানকালে তাদের গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।পরে আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়।সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হয়।আদালত বাবু সরদারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।
একই সাজা দেওয়া হয় মো:মামুন সরদারকেও।ফলে দুজনকেই এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।স্থানীয়দের ভাষ্য,এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে জনমনে সচেতনতা বাড়ছে।
তারা নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।পুলিশ জানিয়েছে,মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি স্থানীয়দেরও সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।বিশেষ করে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।পুলিশের এ ধরনের অভিযানে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।লৌহজং থানা পুলিশ জানিয়েছে,মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার ও স্থানীয় জনগণকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।