লৌহজংয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিশেষ অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেজগাঁও ছত্রিশ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার ব্যক্তির নাম মো:আলাউদ্দিন শেখ (৪২)।তিনি বেজগাঁও ছত্রিশ এলাকার মৃত আনোয়ার শেখের ছেলে।পুলিশ জানায়,মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে লৌহজং থানা পুলিশ ওই এলাকায় বিশেষ অভিযান চালায়।অভিযানে বেজগাঁও ছত্রিশ এলাকায় আলাউদ্দিন শেখের বসতঘরের সামনের উঠানে তল্লাশি চালানো হয়।এ সময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে।লৌহজং থানা পুলিশের এসআই আতাউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।পুলিশ সুপার মুন্সীগঞ্জ মো:মেনহাজুল আলম,পিপিএমের দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।পুলিশের দাবি,গ্রেপ্তার আলাউদ্দিন শেখ মাদক ব্যবসার সঙ্গে জড়িত।তার বিরুদ্ধে লৌহজং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।মামলার পর তাকে আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।পুলিশ জানিয়েছে,মাদক নির্মূলে লৌহজং উপজেলায় নিয়মিতভাবে বিশেষ অভিযান চালানো হচ্ছে।মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
এদিকে স্থানীয়দের মধ্যে মাদকবিরোধী পুলিশের এমন অভিযানকে স্বাগত জানানো হয়েছে।স্থানীয় বাসিন্দারা মাদক নির্মূলে আরও জোরালো অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।পুলিশ জানিয়েছে,অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।এ ঘটনায় উদ্ধার করা গাঁজা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।গ্রেপ্তার আলাউদ্দিন শেখের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।