লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ রাজেদা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)পুলিশ বৃহস্পতিবার (২০ আগস্ট)রাত সাড়ে ৯টার দিকে পদ্মাসেতু উত্তর থানাধীন কাজীরপাগলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে অভয় তালুকদার ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা সড়কে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।অভিযানে রাজেদা বেগমকে আটক করা হয়।পরে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার রাজেদা বেগম পদ্মাসেতু উত্তর থানার গোয়ালীমান্দ্রা এলাকার মৃত ঘোষাল মিয়ার মেয়ে।
তিনি ওই এলাকার মিঠুনের স্ত্রী বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে,মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের কঠোর নির্দেশনায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে।এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।অভিযানে ডিবি পুলিশের সঙ্গীয় অফিসার ও ফোর্স সদস্যরা অংশ নেন।গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় নজরদারি চালিয়ে ওই নারীকে আটক করা হয়।পুলিশের দাবি,তার কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবাগুলো মাদক বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল।তবে এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় ডিবি পুলিশ তৎপর রয়েছে।মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।এদিকে ৬০০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।গ্রেপ্তার রাজেদা বেগমকে জিজ্ঞাসাবাদ করে মাদক সরবরাহের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে।পুলিশ জানিয়েছে,মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে পদ্মাসেতু উত্তর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।পুলিশের পক্ষ থেকে মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করা হয়েছে।