আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিশেষ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ক্ষেতেরপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।লৌহজং থানার পুলিশ সূত্রে জানা গেছে,পুলিশ সুপার মো:মেনহাজুল আলম,পিপিএমের নির্দেশনায় এ অভিযান চালানো হয়।থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ এ অভিযান পরিচালনা করে।অভিযানে নেতৃত্ব দেন লৌহজং থানার এসআই রাজীব সরকার।পুলিশ জানায়,ক্ষেতেরপাড়া গ্রামের বিএনপি কার্যালয়ের সামনে পাকা সড়কে সন্দেহভাজন কয়েকজনের গতিবিধি লক্ষ্য করা হয়।পরে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ক্ষেতেরপাড়া গ্রামের আঃ করিম বেপারী (৪৬),আল আমিন শেখ (৩৪)ও মো:আওলাদ হোসেন ওরফে বিদ্যুৎ (৪৫)।এ সময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তার আঃ করিম বেপারীর পিতার নাম মনির হোসেন বেপারী।আল আমিন শেখের পিতার নাম মৃত আঃ রহমান এবং আওলাদ হোসেন ওরফে বিদ্যুতের পিতার নাম মৃত সিরাজ ঢালী।পুলিশ সূত্রে জানা যায়,গ্রেপ্তার তিনজনই লৌহজং থানার ক্ষেতেরপাড়া গ্রামের বাসিন্দাঅভিযানের পর উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে লৌহজং থানায় নিয়মিত মামলা করা হয়েছে।মামলার পর তাদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।পুলিশ জানিয়েছে,মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।বিশেষ করে মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান জোরদার করা হচ্ছে।পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।তারা এলাকায় মাদক নির্মূলে আরও কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি স্থানীয়দেরও সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।পুলিশ বলছে,মাদকমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতিতে অভিযান পরিচালনা করা হচ্ছে।গ্রেপ্তারদের বিরুদ্ধে করা মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।