শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নাজিরপুর থানা পুলিশের মতবিনিময় সভা
মোঃ আরিফুল ইসলাম মিল্টন জেলা প্রতিনিধি পিরোজপুর।
১০-১০-২০২৬ ইং তারিখ আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নাজিরপুর থানা পুলিশের উদ্যোগে নাজিরপুর থানা চত্বরে সকাল ১০ টার সময় মতবিনিমা সভা অনুষ্ঠিত হয়েছে।
মোঃ তরিকুল ইসলাম অফিসার ইনচার্জ নাজিরপুর থানা, সভাপতিত্বে মতবিনিময় সভা শুরু হয় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক জনাব নজরুল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হামিদ ওসি তদন্ত নাজিরপুর থানা, মোঃ রফিকুল ইসলাম ফরাজী যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপি নাজিরপুর, মোঃ জহিরুল ইসলাম বাদল যুগ্ন আহবায়ক উপজেলা বিএনপি নাজিরপুর, মোঃ আলমগীর হোসেন খান যুগ্ন আহবায়ক উপজেলা বিএনপি নাজিরপুর ও আব্দুর রাজ্জাক বাংলাদেশ জামায়াত ইসলামি নাজিরপুর উপজেলা শাখা, মোঃ আব্দুল হামিদ এবং নাজিরপুর পূজা উদযাপন কমিটির সভাপতি /সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সাধারণ/ সম্পাদক মহোদয়গণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন ধর্ম যার যার উৎসব সবার এখানে গিয়ে যদি কেউ কোন অপ্রীতিকর ঘটনা ঘটায় তার দায়ভার তাকেই নিতে হবে সে যে দলেরই হোক না কেন নাজিরপুর থানা প্রশাসন তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে, তিনি আরো বলেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশই আমাদের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রতিটি পূজা মন্ডপে সতর্ক অবস্থায় থাকবেন।
সভাপতির বক্তব্যে বলেন যারা বিশৃংখল সৃষ্টি করবে তাদেরকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না।
এছাড়া বিশেষ অতিথিগণ ও পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক মহোদয়গণ আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারে এই বিষয় মতবিনিময় সবাই পরামর্শ দিয়ে থাকেন।