শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ০৭(সাত) টি চোরাই মোবাইলসহ গ্রেফতার-০১ জন।
গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি, (যশোর)
শার্শা থানা পুলিশের এসআই(নিঃ)/শেখ মোঃ জাহিদুল আলম সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ টিম শার্শা থানাধীন ডকের বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে ০২/০৭/২০২৬ ১০.০০ ঘটিকার শার্শা থানাধীন ডগের বাগান এলাকা হতে স্থানীয় জনগনকর্তৃক আসামী মোঃ আব্দুল কাদের (২০)কে আটক করে।
আসামীকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শার্শা থানাধীন নাভারণ রেল সাকিনস্থ নাভারণ গরুর হাটের পিছনে মোঃ আব্দুল কাদেরের বাড়ীতে বিভিন্ন মডেলের ০৫ টি স্মার্ট ও ০২ টি বাটন মোবাইল উদ্ধার করে।
আসামীর নাম ও ঠিকানাঃ মোঃ আব্দুল কাদের (২০)পালিত পিতা-মোঃ সালাম গাজী পালিত মাতা-শিল্পি বেগম,পালিত মাতা-শিল্পি বেগম,পালিত মাতা-শিল্পি বেগম,সাং-নাভারণ রেল বাজার (নাভারণ গরুর হাটের পিছনে),থানা-শার্শা, জেলা-যশোর।আসামীকে ইং- ০২/০৭/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
শার্শা থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন এবং চোরাই মালামাল উদ্ধার অভিযানের অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।