আবু বকর সিদ্দিক মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব শিমুলিয়া শেখপাড়ায় ‘সাবরিনা মঞ্জুর পাঠাগার’এর উদ্বোধন করা হয়েছে।বুধবার (২৬ আগস্ট) বিকেলে শিমুলিয়া মুকুল মন্ডল ক্লাবের পাশে পাঠাগারটি উদ্বোধন করা হয়।এ উপলক্ষে পাঠাগার প্রাঙ্গণে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জাহাঙ্গির চৌধুরী।অনুষ্ঠানে মোহাম্মদ মনজুরুল ইসলাম,মো:আনোয়ারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এ সময় শিমুলিয়া মুকুল মন্ডল ক্লাবের সভাপতি মোহাম্মদ জিয়াউল ইসলাম মাসুদ উপস্থিত ছিলেন।এছাড়া ক্লাবের সাধারণ সম্পাদক মো:সুরুজ শেখ অনুষ্ঠানে অংশ নেন।উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো:আতাউর রহমান খান।আরও উপস্থিত ছিলেন মো:লিওন শেখ,মো:জুলহাস শেখ,মো:বাবু শেখ ও মো:সেন্টু শেখসহ স্থানীয় ব্যক্তিরা।দোয়া ও মোনাজাত শেষে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জাহাঙ্গির চৌধুরী আনুষ্ঠানিকভাবে পাঠাগারটির উদ্বোধন করেন।উদ্বোধন শেষে তিনি পাঠাগারটি ঘুরে দেখেন এবং সেখানে থাকা বই ও অন্যান্য সামগ্রী পরিদর্শন করেন।অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ব্রিগেডিয়ার জাহাঙ্গির চৌধুরী বলেন,জ্ঞান অর্জনের অন্যতম প্রধান মাধ্যম হলো বই পড়া।সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি। বিশেষ করে যুবসমাজকে বই পড়ার প্রতি আগ্রহী করার ওপর গুরুত্বারোপ করেন প্রধান অতিথি।তিনি বলেন,দেশের যুবসমাজের একটি অংশ মাদকের ভয়াবহ ছোবলে ধ্বংসের দিকে যাচ্ছে।এ অবস্থা থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক ও জ্ঞানচর্চার পরিবেশ তৈরি করতে হবে।যুবকদের অবসর সময় বই পড়া ও সৃজনশীল কাজে ব্যয় করার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন,একটি ভালো বই মানুষের চিন্তা-চেতনা ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তাই এলাকায় পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানান তিনি। শিমুলিয়া মুকুল মন্ডল ক্লাবের সভাপতি মোহাম্মদ জিয়াউল ইসলাম মাসুদ বলেন,পাঠাগারে বিভিন্ন ধরনের বইয়ের ব্যবস্থা করা হয়েছে।ধর্মীয় বইয়ের পাশাপাশি গল্প,উপন্যাস ও বিভিন্ন শিক্ষামূলক বই রাখা হয়েছে বলে জানান তিনি।শিশু-কিশোর,তরুণসহ সব বয়সী মানুষ যাতে নিজেদের পছন্দের বই পড়তে পারেন,সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।তিনি বলেন,পাঠাগারটি এলাকার মানুষের জ্ঞানচর্চা ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও নানা অপসংস্কৃতি থেকে দূরে রাখতে পাঠাগারটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।